ট্রাম্প লেখেন, ‘কোনো কারণে তা যদি না হয়—যা অত্যন্ত অসম্ভব—তবে সবার আগে শুরু হবে গুলি বিনিময়, যা হবে সবচেয়ে বড়, আরও উন্নত এবং আরও শক্তিশালী; যা কেউ কখনও দেখেনি।’
তিনি আরও বলেন, ‘ইরানে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকবে এবং নিরাপদ থাকবে—এ শর্ত মানতেই হবে।’
আরও পড়ুন:
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কথা রয়েছে আগামী শনিবার পাকিস্তানের ইসলামাবাদে। ট্রাম্প পোস্টের শেষে লেখেন, ‘এর মধ্যে আমাদের মহান সেনাবাহিনী প্রস্তুতি নিয়ে বিশ্রাম নিচ্ছে, সামনে অপেক্ষায় আছে—আসলে, তাদের পরবর্তী অভিযানের জন্য তারা অপেক্ষায় রয়েছে। আমেরিকা আবার ফিরে এসেছে ।’





