ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল (বুধবার, ৮ এপ্রিল) রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি। সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায়ই এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে পূর্ণ চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ‘অপরিবর্তিত’ থাকবে; ট্রাম্প
মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে। নোটিশে বলা হয়েছে, যেসব দপ্তর–সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে, সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে—পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।
ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেয়া হচ্ছে।

 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)



