সমঝোতা ছাড়াই দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
বিদেশে এখন
0

কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা যুদ্ধবিরতি আলোচনা শেষে আজ (রোববার, ১২ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। খবর আল জাজিরা।

তিনি বলেন, ‘খারাপ খবর হলো যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। সুতরাং, আমরা কোনো সমঝোতায় না এসেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইনগুলো কী, কোন বিষয়গুলোতে আমরা তাদের ছাড় দিতে পারি এবং কোনগুলোতে পারি না, তা আমরা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছি। কিন্তু তারা আমাদের শর্তগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে এসময় তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে তাদের চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

জেডি ভ্যান্স বলেন, ‘আলোচনার ফলাফল যা-ই হোক না কেন, পাকিস্তানিরা আমাদের এবং ইরানিদের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল না। আমরা টানা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি। ইরানের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে—এটি একটি ইতিবাচক দিক।’

ইএ