আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের কয়েকজন নেতাও আরব দলগুলো নিয়ে সরকার গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছেন। ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, ‘আরেক দফা নির্বাচন এড়াতে সম্ভাব্য সবকিছু করতে হবে।’
এদিকে, নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী নেতা ইয়ার গোলান অধিবেশন বয়কট করেন। নেতানিয়াহুকে নিয়ে উপহাস করেন বিরোধীরা। তবে এর মাঝেই ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘ইরানের হুমকি মোকাবিলায় ইসরাইলে একটি স্থিতিশীল জোট গঠনে দলীয় বিভেদ ভুলে যেতে হবে। নির্বাচিত আইনপ্রণেতারা শপথ নিলেও, সরকার গঠনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’





