যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
1

ইসলামাবাদ আলোচনা শেষ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সে একাধিক পোস্টে গালিবাফ লেখেন, ‘আলোচনা শুরুর আগে তিনি জোর দিয়ে বলেছিলেন, আমাদের যথাযথ সদিচ্ছা ও ইচ্ছা আছে, তবে আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে বিপক্ষের প্রতি আমাদের কোনো আস্থা নেই।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত বিপক্ষ এ দফার আলোচনায় ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।’

গালিবাফ বলেন, ‘এই আলোচনার প্রক্রিয়া সহজ করতে আমাদের বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ, এবং পাকিস্তানের জনগণের প্রতি আমার শুভেচ্ছা রইলো।’

এএম