হরমুজ প্রণালি কখনোই ইরানের বন্ধ করা বা সেখান দিয়ে নৌচলাচল সীমিত করার বিষয় ছিল না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘এমন কোনো বিঘ্ন বিশ্বজুড়ে জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।’ এ ধরনের উদাহরণ সৃষ্টি করা ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য’ বলেও সতর্ক করেন তিনি।