অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই লক্ষ্য

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের পরের দিনই মাঠের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। গোলের পরিমাণ বাড়াতে মাঝমাঠ থেকে আরও বেশি সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। সুযোগ পেলে আসরে আরও গোল করতে চান তিনি।

সাফে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন ফুটবলাররা। যেখানে হেড কোচ থমাস ডুলির অধীনে নিজেদের আরেকবার ঝালিয়ে নিয়েছেন তারিক কাজী-জায়ানরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর দুই দিন আগেই দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। তার আগমনে নিশ্চিতভাবে আরও শক্তিশালী হবে দলের মিডফিল্ড।

এদিকে মাঝমাঠ থেকে ঠিকভাবে বল এলে গোলের সুযোগ আরও বাড়বে বলে মনে করেন, ভুটান ম্যাচে একমাত্র গোল করা ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যারা দলের বাইরে আছে তারা দলে ফিরলে আমাদের দলের মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে।’

ভুটানের বিপক্ষে ম্যাচে নাম্বার নাইন হিসেবে খেলার নির্দেশনা পেয়েছিলেন ইব্রাহিম। তবে খেলার পরিস্থিতি বুঝে পজিশন পরিবর্তনেই সাফল্য পাওয়ার কথা জানালেন এ ফরোয়ার্ড।

ইব্রাহিম বলেন, ‘যখন কোচ আমাকে বলেছে শোমিতকে নাম্বার নাইনে দিতে, তখন শোমিত যখন ওই বলটা মিট করতে যায়, আমি দেখলাম ওর পেছনে একটা স্পেস আছে, আমি ওই বলটায় রান মেক করি। আমার নামার আগেই কোচ আমাকে বলেছিলেন ডি-বক্সের আশপাশে থাকতে, বল পেলে যাতে বারে শট নিতে পারি।’

সুযোগ পেলে সাফে আরও গোলের প্রত্যাশার কথাও জানান মোহাম্মদ ইব্রাহিম।

এসএইচ