মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই হরমুজ পার হলো চীনা জাহাজ

চীনের ট্যাঙ্কার
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই চীনের একটি ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্রপথ অতিক্রম করেছে বলে আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। জাহাজটির নাম ‘রিচ স্টারি’।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে বিষয়টি উঠে এসেছে। হরমুজ প্রণালিতে ট্রাম্প ঘোষিত অবরোধ শুরু হওয়ার পর প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হওয়ার খবর পাওয়া গেল।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন:

এদিকে গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ দেওয়া শুরু করবে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।’

এএইচ