লেবাননে হিজবুল্লাহর ৭০ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

দক্ষিণ লেবানন
বিদেশে এখন
0

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) দেশটির বাহিনী লেবাননের দক্ষিণে বিনত জবেইল এলাকায় হিজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ভেঙে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেলিগ্রামে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল)দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ওই এলাকায় ইসরাইল হিজবুল্লাহর বড় একটি শক্ত ঘাঁটি নির্মূলের দ্বারপ্রান্তে রয়েছে।’

আরও পড়ুন:

এর আগে আজ ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবানন থেকে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) ভোররাতে ছোড়া ড্রোন হামলা তারা প্রতিহত করেছে। তারা আরও বলেছে, ইসরাইলি নৌবাহিনীর নৌযানের ক্রুরা ওই ড্রোনটিকে ভূপাতিত করেছে। সংঘাত শুরুর পর থেকে দেশের আকাশ রক্ষায় তারা আনুমানিক ৪০টি প্রতিরক্ষা অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এএম