হরমুজ নিয়ে ৪০ দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে যুক্তরাজ্য ও ফ্রান্স

হরমুজ প্রণালিতে থাকা একটি জাহাজ
বিদেশে এখন
0

বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত নৌপথ হরমুজ প্রণালি আবার চালুর উদ্যোগ নিয়ে ৪০ দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেকেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আজ শুক্রবার এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।

অন্যদিকে, ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে।

আরও পড়ুন:

যুক্তরাজ্য–ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বনেতারা প্রণালিটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন।

এএইচ