নেটব্লকস জানিয়েছে, বিশ্ব নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ইরানে এখন পর্যন্ত ইন্টারনেটবিহীন ১২৪৮ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এটি দেশটিতে ইন্টারনেটের ওপর এ যাবতকালের দীর্ঘতম বিধিনিষেধের একটি।
আরও পড়ুন:
গত জানুয়ারির শুরুর দিকে সরকারবিরোধী নতুন দফার প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে ইন্টারনেট ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই শাটডাউন আরও জোরালো এবং স্থায়ী রূপ নেয়।
দীর্ঘদিন ইন্টারনেট না থাকায় ইরানের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং বিভিন্ন ধরনের পেশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে অনলাইনভিত্তিক সেবার সঙ্গে জড়িত লাখ লাখ মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, তথ্যের অবাধ প্রবাহ রোধ করতে এবং আন্দোলন দমন করতে সরকার এই ‘সুইচ-অফ’ পদ্ধতি বেছে নিয়েছে।





