ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না; বরং তারা এটি খোলা রাখতে চায় যাতে দিনে ৫০ কোটি ডলার আয় করতে পারে। প্রণালিটি বন্ধ থাকলে তারা এ পরিমাণ অর্থই হারাচ্ছে।’
তিনি আরও দাবি করেন, যেহেতু তিনি এটি পুরোপুরি অবরুদ্ধ (ব্লকেড) করে রেখেছেন, তাই ইরান কেবল নিজেদের ‘সম্মান বাঁচাতে’ এটি বন্ধ রাখতে চায় বলে প্রচার করছে।
আরও পড়ুন:
ট্রাম্প আরও উল্লেখ করেন, চার দিন আগে কিছু লোক তার কাছে এসে জানিয়েছেন যে ইরান অবিলম্বে এ প্রণালি খুলে দিতে চায়। তবে এর সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কিন্তু আমরা যদি তা (প্রণালি খুলে দেয়া) করি, তবে ইরানের সঙ্গে আর কখনোই কোনো চুক্তি হবে না; যদি না আমরা তাদের নেতা ও দেশটির বাকি অংশ উড়িয়ে দেই।’





