আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এসিইআর জানায়, যুদ্ধের কারণে বর্তমানে জ্বালানি বাজারে যে প্রতিকূল পরিস্থিতি চলছে, তাতে দেশগুলো বড়জোর ৮০ শতাংশ মজুত পূরণ করতে সক্ষম হতে পারে। উল্লেখ্য, বাজার পরিস্থিতিতে ইইউ নিয়মানুযায়ী এই নমনীয়তা বা কম মজুতের সুযোগ দেয়া হয়।
আরও পড়ুন:
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ৮০ শতাংশ মজুত করার এই প্রচেষ্টাতেও ‘অতিরিক্ত খরচ’ হতে পারে এবং যেকোনো মুহূর্তে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে। সাধারণত শীতকালে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার এক-তৃতীয়াংশ এই মজুত থেকেই মেটানো হয়।
এসিইআর-এর তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯০ শতাংশ মজুত নিশ্চিত করতে হলে ইইউকে ২০২৫ সালের তুলনায় এলএনজি আমদানি অন্তত ১৩ শতাংশ বাড়াতে হবে। তবে বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। ‘গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ’-এর তথ্যানুযায়ী, বর্তমানে ইইউর গ্যাস মজুত মাত্র ৩১ শতাংশ পূর্ণ রয়েছে। ২০২২ সালে রাশিয়া যখন ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল, এরপর থেকে বছরের এই সময়ে মজুতের এই হার সর্বনিম্ন।





