রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
বিদেশে এখন
0

পাকিস্তান ও ওমান সফর শেষ করে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে তেহরানের নিবিড় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সফরে রয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইরানের বার্তা সংস্থা মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি জানিয়েছেন— রাশিয়ার এ সফর যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং দুই দেশের অবস্থান সমন্বয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:

এদিকে ইসলামাবাদে সফর অত্যন্ত প্রয়োজনীয় ছিল কারণ পাকিস্তান বর্তমানে মধ্যস্থতার প্রক্রিয়ায় যুক্ত বলে জানিয়েছেন। আরাঘচি উল্লেখ করেন যে, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবির’ কারণে তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ওমান সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরান ও ওমান হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হওয়ায় তাদের অভিন্ন স্বার্থ রক্ষা করা জরুরি। এ জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার গুরুত্বও তিনি পুনরায় ব্যক্ত করেন।

এএইচ