ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন আইনপ্রণেতাদের জেরার মুখে পড়ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

পিট হেগসেথ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ (বুধবার, ২৯ এপ্রিল) ইরান যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন। যুদ্ধ শুরুর পর কংগ্রেসের সামনে এটিই হবে তার প্রথম সাক্ষ্যদান। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের অনুরোধের ওপর শুনানিতে উপস্থিত হবেন হেগসেথ।

আরও পড়ুন:

এর আগে যুদ্ধসংক্রান্ত গোপনীয় ব্রিফিংগুলোতে দেয়া তথ্যের বিষয়ে উভয় দলের আইনপ্রণেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে ধারণা করা হচ্ছে, এই প্রকাশ্য শুনানিটি বেশ উত্তপ্ত হতে পারে। শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেবেন বলে কথা রয়েছে।

এএম