মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ব্রিফিং দেয়। দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ৪৫ মিনিটের ওই সেশনে মার্কিন সেন্টকম (সেন্ট্রাল কমান্ড) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য হালনাগাদ করা নতুন রণপরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংঘাতের পরবর্তী ধাপে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে, তা এখন নিবিড়ভাবে পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। সামরিক কর্মকর্তারা মূলত ইরানে সম্ভাব্য বিমান হামলার বিভিন্ন কৌশলগত দিক এই ব্রিফিংয়ে তুলে ধরেন।





