গত জানুয়ারির শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এরপর ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হলে এই ব্ল্যাকআউট আরও তীব্রতর করা হয়।
টানা দুই মাসের বেশি সময় ধরে চলা এই ইন্টারনেট অচলাবস্থায় দেশটির কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে অনলাইননির্ভর ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে অর্থনৈতিক হাহাকার তৈরি হয়েছে।





