ইসরাইলকে ১০০ কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে
বিদেশে এখন
0

ইসরাইলকে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার মূল্যের ১০ হাজার উন্নত প্রিসিশন উইপন কিট (নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র সরঞ্জাম) সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই অত্যাধুনিক প্রযুক্তি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোকে নিখুঁত ও নির্ভুল নিশানার সমরাস্ত্রে রূপান্তরিত করতে সক্ষম। এর মাধ্যমে আকাশপথে আসা বিভিন্ন হুমকি, বিশেষ করে বড় আকারের ড্রোনগুলো আরও কার্যকরভাবে ধ্বংস করা যাবে।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থা ইসরাইলি বাহিনীর আকাশপথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত ছোট আকারের ড্রোন—যেগুলো দপ্তরে বসে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়, সেগুলো মোকাবিলায় এই প্রযুক্তি খুব একটা কার্যকর হবে না বলে জানানো হয়েছে।

এএম