হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত ওপেক প্লাসের

ওপেক প্লাস
বিদেশে এখন
0

জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’ আগামী জুন মাসের জন্য তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকতে পারে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (রোববার, ৩ মে)  এক অনলাইন বৈঠকের পর ওপেক প্লাস এক বিবৃতিতে জানিয়েছে, জোটের সাতটি দেশ জুন মাসে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়াবে।

হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর এটি টানা তৃতীয় মাসের মতো উৎপাদন বাড়ানোর ঘোষণা। মে মাসের জন্যও একই পরিমাণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ১ মে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জোট থেকে বেরিয়ে যাওয়ায় তাদের অংশটুকু বাদ দিয়ে নতুন এই কোটা ঠিক করা হয়েছে।

জোটের ঘনিষ্ঠ সূত্র ও বাজার বিশ্লেষকরা বলছেন, আমিরাতের প্রস্থান সত্ত্বেও ওপেক প্লাস তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্তের মাধ্যমে জোটটি বিশ্ববাজারকে এই সংকেত দিচ্ছে যে যুদ্ধ থামা মাত্রই তারা তেলের সরবরাহ বাড়াতে পুরোপুরি প্রস্তুত।

এএম