লেবাননের আরও দুই শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের

দক্ষিণ লেবাননের জাওতার গ্রামে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

লেবাননের দক্ষিণাঞ্চলীয় জাবশিথ ও সারাফান্দ শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এ উচ্ছেদ সতর্কতা জারি করা হলো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। তাদের নিজ নিজ গ্রাম ও শহর থেকে অন্তত ১ হাজার মিটার দূরে কোনো খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, যারা হিজবুল্লাহর সদস্য, স্থাপনা কিংবা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থান করবে, তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলবে।

এএম