দক্ষিণ লেবাননের আরও ১২ এলাকায় উচ্ছেদ নির্দেশ ইসরাইলের

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী দ্বারা ধ্বংস করা বাড়ির মধ্য দিয়ে একটি ইসরাইলি সামরিক যানবাহন চলছে
বিদেশে এখন
0

দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এই নতুন উচ্ছেদ সতর্কতা জারি করা হলো।

উচ্ছেদ আদেশের আওতায় থাকা এলাকাগুলো হলো কাউথারিয়া আল-সিয়াদ, আল-গুসিনিয়া, মাজরাআত আল-দাউউদিয়া, বদায়াস, রায়হান, জাল্লায়া, আল-বাজুরিয়া, হারুফ, হাবুশ, আনসারিয়া, কুলাউইয়া এবং দায়ের আল-জাহরানি।

আরও পড়ুন:

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের তাদের ঘরবাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইসরাইলের দাবি, যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণেই এই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএম