বৈঠকে ইরান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মূল আলোচনার বিষয় ছিল বলে ধারণা করা হচ্ছে। তেহরান ও বেইজিং ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার; বিশেষ করে চীন হলো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করে আসছিল বেইজিং।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চীন সফরের মাত্র এক সপ্তাহ আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে বসলেন। ওয়াশিংটন ট্রাম্পের সফরের কথা ঘোষণা করলেও বেইজিং এখন পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।





