শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

নিহত চন্দ্রনাথ রথ
বিদেশে এখন
0

শুভেন্দু অধিকারীর সহযোগী ও ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি শিলিগুড়ির বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া নাম্বার প্লেটকে কেন্দ্র করে গাড়ি মালিকের সন্ধান পাওয়া গেছে।

ব্যবহৃত গাড়িতে যে নাম্বার প্লেটটি রয়েছে, তদন্ত করে দেখা যায় সেটির মালিক শিলিগুড়িতে। এরপরই ব্যবস্থা নেয় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ । মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত মাটিগাড়ার হালের মাথা নামক এলাকা থেকে সেই গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

তবে জিজ্ঞাসাবাদ শেষে জানা জায়, সেই গাড়ি মালিক গাড়িটি বিক্রির উদ্দেশ্যে অনলাইন বিপণন সংস্থায় (ওয়েলেক্স) বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই গাড়ি এখনো তার বাড়িতেই রয়েছে। সেই বিজ্ঞাপন থেকেই হয়তো গাড়ির নাম্বারটি চুরি করা হয়েছে । যদিও বা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেয়।

আরও পড়ুন:

গাড়ি মালিক উইলিয়াম যোশেফ শিলিগুড়ির বাসিন্দা। বর্তমানে তিনি শিব মন্দিরে থাকেন। আরটিও মারফত যখন গাড়ির নাম্বার মিলিয়ে দেখা হয় তখন শিলিগুড়ির ঠিকানা পাওয়া যায়। মাটিগাড়া থানার পুলিশ উইলিয়ামকে ফোন করেন, তাকে শিলিগুড়ির কাছাকাছি কোনো একটি জায়গা থেকে নিয়ে গিয়ে শিলিগুড়ি প্রধান নগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

উইলিয়াম তার সেই গাড়ি এবং বিজ্ঞাপন সবটাই পুলিশের কাছে দেখান। পুলিশ সবটা দেখে তারপরেই উইলিয়ামকে সেখান থেকে ছাড়ে।

এফএস