গ্রেপ্তারকৃতরা হলো— মো. মেহেদী হাসান রানা (২১), মো. হাসান (২০), মো. ইকরাম (১৯), মো. আবেদ (২০) ও মো. সাজিদ হোসেন (১৯)।
এসআরইউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯ টা ৩০ ও গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) ভোর ৫ টা ৩০ ঘটিকায় এসআরইউ এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে এবং একটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





