বিদায় বলছেন মুশি

আউট হয়ে সাজঘরে ফেরার পথে মুশফিকুর রহিম
ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসে। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের শেষ টেস্ট।

দেশের হয়ে দীর্ঘদিন তিন সংস্করণে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।

জেআর