ভবিষ্যতের পৃথিবীতে উপনিবেশবাদের স্থান নেই: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

ভবিষ্যতের পৃথিবীতে উপনিবেশবাদ ও শোষণের কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণে ইরান অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করাই ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি।’

ইরানের ঐতিহাসিক পরিচয়ের ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট বলেন, পরমতসহিষ্ণুতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই ভূখণ্ডের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাদের মানুষের সংস্কৃতিতে যেমন সহনশীলতা মিশে আছে, তেমনি এই জনপদের ইতিহাসে শোষণের বিরুদ্ধে সংগ্রামও উজ্জ্বল হয়ে আছে। ইরানের নামকে গৌরবান্বিত করতে এই আত্মপরিচয় ভবিষ্যতেও অটুট থাকবে।’

এএম