বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা

মমতা ব্যানার্জি
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার বিজেপি সরকারের প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, মঙ্গলবার রাজ্যপালের কাছ থেকে অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেবেন বিজেপি বিধায়ক তাপস রায়। তবে শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ না দিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শপথ গ্রহণের পর পুরোদমে সরকারি কার্যক্রম শুরুর লক্ষ্যে তৎপর নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে নিজের উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্ত ও একান্ত সচিব হিসেবে শান্তনু বালাকে নিয়োগ দিয়েছেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শুভেন্দু। অভিযোগ করেন, গণতন্ত্রের চারটি স্তম্ভকে ধ্বংস করেছে মমতা সরকার। আশ্বস্ত করেন, নতুন করে বাংলা গড়ে তুলতে কাজ করবে নতুন সরকার।

এছাড়াও, এক্স পোস্টে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

মঙ্গলবার অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেবেন বিজেপির প্রবীণ সংসদ সদস্য তাপস রায়। তার কাছ থেকে আগামী সপ্তাহে শপথ নেবেন বিধায়করা। শনিবার মমতার ১৫ বছরের শাসনামলের পতন ঘটিয়ে কলকাতার ঐতিহাসিক

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপালের থেকে শপথ নেন শুভেন্দু। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

শুভেন্দু ছাড়াও, এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশিথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে তাদের মন্ত্রণালয় এখনও বণ্টন করা হয়নি।

তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা। শনিবার নিজ বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে, বাংলার বিজেপি বিরোধী শক্তিগুলোকে তৃণমূলের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান মমতা।

ইএ