নাওরোকি তার বার্তায় উল্লেখ করেন, একটি শক্তিশালী জোটের মূল ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধা। তিনি লিখেছেন, ‘ভালো জোট সেগুলোই, যা সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং আমাদের অংশীদারিত্বমূলক নিরাপত্তার অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।’ পোল্যান্ডে মার্কিন সেনাসদস্য বাড়ানোর এই পদক্ষেপকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।
আরও পড়ুন:
ইউরোপে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই সিদ্ধান্তকে পোল্যান্ডের জন্য বড় ধরনের নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতা নতুন এক উচ্চতায় পৌঁছালো বলে মনে করছেন বিশ্লেষকরা।





