গত সোমবার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, এসব গ্রামে যে কোনো সময় হামলা হতে পারে- এ অজুহাতে বাসিন্দাদের নিজভূমি ছেড়ে যাওয়ার এই আদেশ দেয় তারা।
আরও পড়ুন:
এরই মধ্যে এ ঘোষণার পরপরই ওই অঞ্চলের তায়ের এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তেলআবিব। এর আগে, ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে তিন বাসিন্দার প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে লেবানন ছাড়াও অবরুদ্ধ গাজায় তেলআবিবের বোমা বর্ষণে এক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এছাড়া ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহর ছোড়া ড্রোন হামলায় রোববার এক ইসরাইলি সেনার নিহতের খবর পাওয়া গেছে।





