চীন-পাকিস্তানের সম্পর্ক জোরদারে ১.২ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রী
বিদেশে এখন
0

চীন-পাকিস্তানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজেদের পুরনো কূটনৈতিক সম্পর্ক অটল রাখার প্রত্যয় চীন-পাকিস্তানের। গত শনিবার ৪ দিনের সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে এসব বার্তা দেয় দুই দেশ।

বিশ্ব পরিমণ্ডলে চীন- পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। গেল বছরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে

সামরিক সহায়তা কিংবা ইসলামাবাদের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ, শেহবাজ শরীফের বন্ধু তালিকায় শীর্ষে বরাবরই চীন।

বিশ্ব পরাশক্তির দুই মহারথী ট্রাম্প- পুতিনের পর, নিজেদের ৭৫ বছরের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরে শনিবার ৪ দিনের চীন সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন শেহবাজ শরীফ। জোর দেন বাণিজ্য, যোগাযোগ অবকাঠামো ও সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর প্রতি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘চীনের সিল্ক রোড প্রকল্পের সময় থেকেই আমাদের সম্পর্কের সূচনা। এখন তা আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের সম্পর্ক আগের চেয়েও দ্রুতগতিতে এগিয়ে নেয়া উচিত। আমরা মাইলফলক অর্জনের দ্বারপ্রান্তে।’

আরও পড়ুন:

এক যৌথ বিবৃতিতে চীন- পাকিস্তান জানায়, চলমান কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও গভীর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতে ঐক্যমতে পৌঁছেছে দুই সরকার প্রধান। পাশাপাশি বেইজিং ও ইসলামাবাদের মধ্যে ১ দশমিক ২২ বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। এর আওতায় চীন ও পাকিস্তানের মধ্যে স্থলে যোগাযোগ শক্তিশালী করতে খুঞ্জেরাব পাসের যথাযথ ব্যবহার নিশ্চিতের বিষয়টি অন্তর্ভুক্ত আছে।

পাশাপাশি পাকিস্তানের কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য- প্রযুক্তিসহ আর্থ সামাজিক উন্নয়নে বিনিয়োগ সম্পর্ক অব্যাহত রাখতে সম্মত হয়েছেন চীনের ব্যবসায়ীরা। এছাড়াও, সামরিক সহায়তামূলক সম্পর্ক জোরদারেও সম্মত বেইজিং- ইসলামাবাদ। এমনকি আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তিত হলেও এবং প্রতিকূল সময়ে একে অপরে পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ দুই দেশ।

এবার শেহবাজ শরীফের চীন সফরে গুরুত্ব পায় ইরান ও তাইওয়ানের সার্বভৌমত্বের ইস্যুও। শান্তি আলোচনায় ইসলামাবাদের মধ্যস্থতার ভূমিকার প্রশংসা জানিয়েছে চীন। আর তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে ইসলামাবাদ এক চীন নীতিতে বিশ্বাস করে বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এফএস