ইসরাইলে মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরাইলে মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি
বিদেশে এখন
0

ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত মেরন ঘাঁটির বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ইউনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

লেবানন সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে মাউন্ট মেরনে অবস্থিত এ মেরন ঘাঁটিটি মূলত ইসরাইলি বিমান বাহিনীর একটি নজরদারি ও কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়।

এর কিছুক্ষণ আগেই হিজবুল্লাহ দাবি করেছিল যে, তারা রাতভর ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। সেই দাবির পরপরই মেরন ঘাঁটিতে হামলার এ নতুন তথ্যটি সামনে এলো।

এএইচ