মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

মিয়ানমারে বিস্ফোরণ
বিদেশে এখন
0

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চলের গ্রামে বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চীনের সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ নিহত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

আরও পড়ুন:

সূত্রটি আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করে উদ্ধারের কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

এলাকাটির নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষে জড়িত তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, বিস্ফোরিত হয়েছে খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক।

এফএস