‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে পূর্ণ সহযোগিতা দিবে ইরান’, জাপানি প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ করতে ইরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশ্বাস দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাকাইচি জাপানি জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেয়ার অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে পেজেশকিয়ান তার এই অবস্থানের কথা জানান।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ফোনালাপে পেজেশকিয়ান মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘মূল সমস্যা তৈরি হয়েছে ইরানের নৌচলাচল ও বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বিভিন্ন বাধা ও বিধিনিষেধের কারণে।’

আরও পড়ুন:

জাপানের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো জাপানি জাহাজগুলো যেন কোনো সমস্যা ছাড়াই এবং আরও সহজে এই রুট দিয়ে চলাচল করতে পারে, তার জন্য একটি পথ নিশ্চিত করতে।’

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন পথটি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। এই উত্তেজনার মধ্যেই জাপানের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারকে সহযোগিতার আশ্বাস দিলো তেহরান।

এএম