মিউর্ত-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট ইভ সেগুই দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১টায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহত ১০ যাত্রীর মধ্যে পাঁচজন স্কাইডাইভিং শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজ শুরু করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ টমব্লাইন বিমানবন্দরের আশপাশের এলাকা সাধারণ মানুষের জন্য এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, যাতে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা ছাড়াই দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।





