ইউরেনিয়াম রপ্তানিতে ভারত-অস্ট্রেলিয়ার চুক্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ
বিদেশে এখন
0

ইউরেনিয়াম রপ্তানিতে চুক্তিবদ্ধ হলো ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফরের মধ্যে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এ চুক্তিতে পৌঁছায় দুই দেশ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, পারমাণবিক জ্বালানি খাতে ব্যবহারের জন্য ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ, পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং নবায়নযোগ্য খাতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে দেশ দু’টি। ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক জ্বালানি খাতে ১০০ গিগাওয়াট সক্ষমতা তৈরির লক্ষ্যমাত্রা অর্জনে বহুদিন ধরেই অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়ে আসছিল ভারত।

অন্যদিকে নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চায় অস্ট্রেলিয়া।

জেআর