ইউরেনিয়াম
তিন মাসের যুদ্ধও দমানো যায়নি ইরানের পরমাণু প্রকল্প; নতুন তথ্য দিলো আইএইএ

তিন মাসের যুদ্ধও দমানো যায়নি ইরানের পরমাণু প্রকল্প; নতুন তথ্য দিলো আইএইএ

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য নিয়ে গত তিন মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ চালালেও তেহরানের পরমাণু কর্মসূচির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

সিউল-ওয়াশিংটন পরমাণু সহযোগিতা আলোচনা; নজরে পরমাণুচালিত সাবমেরিন

সিউল-ওয়াশিংটন পরমাণু সহযোগিতা আলোচনা; নজরে পরমাণুচালিত সাবমেরিন

নিজেদের পরিকল্পনামতো পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিউংয়ের মধ্যে স্বাক্ষরিত যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের

নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের

পরমাণু প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাবিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে ইরান। দেশটিতে প্রায় দুই দশক ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে নবজাতকদের ৫৮টি মেটাবলিজম, ডিসঅর্ডার বা বিপাকজনিত রোগ শনাক্ত ও প্রতিরোধে ডায়াগনস্টিক পরীক্ষা সম্পন্ন হচ্ছে। ইরানের বিজ্ঞানীদের অভিমত, তাদের প্রযুক্তি প্রতিবছর হাজারও শিশুকে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অকালমৃত্যু থেকে বাঁচাতে সক্ষম হচ্ছে। এ চিকিৎসা মডেল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে চান দেশটির চিকিৎসকরা।

ইরান ইউরেনিয়াম শূন্য না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

ইরান ইউরেনিয়াম শূন্য না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেয়া প্রতিক্রিয়া একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজেদের দাবি বাস্তবসম্মত ও ইতিবাচক বলে দাবি তেহরানের। এদিকে ইরান ইউরেনিয়াম শূন্য না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আর যুক্তরাষ্ট্র-ইসরাইল ফের হামলা চালালে, আগের চেয়ে কঠিন জবাব দেয়ার জন্য প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

পুতিন-ট্রাম্প ফোনালাপ; ইউক্রেন ও ইরান যুদ্ধে সাময়িক বিরতির ইঙ্গিত

পুতিন-ট্রাম্প ফোনালাপ; ইউক্রেন ও ইরান যুদ্ধে সাময়িক বিরতির ইঙ্গিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) এক দীর্ঘ ফোনালাপে ইরান যুদ্ধ এবং ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ৯০ মিনিটের বেশি সময় ধরে চলা এই আলাপে দুই নেতা বৈশ্বিক নিরাপত্তার বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন, না মানার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন, না মানার ইঙ্গিত ট্রাম্পের

পরমাণু ইস্যুকে বাদ দিয়ে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন। যদিও এরই মধ্যে প্রস্তাবটি না মানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া আলোচনা শুরুর নতুন প্রস্তাব তেহরানের বিবেচনায় আছে। তবে জাতিসংঘের সমুদ্র আইন মানতে নারাজ ইসলামি প্রজাতন্ত্র। অন্যদিকে হরমুজ নিয়ে অচলাবস্থা না কাটলে বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল

অবশেষে এ বছর আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করা হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না: ইরান

ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না: ইরান

ইরানের কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম তারা কোথাও হস্তান্তর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর বার্তাসংস্থা এএফপির।

পরমাণু ইস্যুতে মৌলিক মতপার্থক্য এখনো রয়ে গেছে: ইরানি কর্মকর্তা

পরমাণু ইস্যুতে মৌলিক মতপার্থক্য এখনো রয়ে গেছে: ইরানি কর্মকর্তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে বলে রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেসরকারি প্রতিষ্ঠানকে ইউরেনিয়াম উত্তোলন-আমদানির পরিকল্পনা ভারতের

বেসরকারি প্রতিষ্ঠানকে ইউরেনিয়াম উত্তোলন-আমদানির পরিকল্পনা ভারতের

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানকে ইউরেনিয়াম উত্তোলন ও আমদানির অনুমতি প্রদানের পরিকল্পনা করছে ভারত। যা বাস্তবায়িত হলে পরমাণুর মাধ্যমে বিদ্যুতের উৎপাদন ৫ শতাংশ উন্নীত হবার আশা করছে মোদি প্রশাসন। তবে বিশ্লেষকদের দাবি, লক্ষ্য পূরণের জন্য দেশিয় ইউরেনিয়ামের মজুত যথেষ্ট নয়।

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘তেহরান পারমাণবিক শক্তি বাড়াতে কাজ শুরু করলে এর পরিণতি ভালো হবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে হামলা পরিকল্পনা বাতিলের শর্ত ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে হামলা পরিকল্পনা বাতিলের শর্ত ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান তাহলে তেহরানে সম্ভাব্য হামলার সমস্ত পরিকল্পনা বাতিল করতে হবে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।