ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ছবি
বিদেশে এখন
0

ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের হামলা। দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণের দাবি মার্কিন বাহিনীর। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) দক্ষিণ ইরানে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।

কোনারাক ও সিরিকসহ দক্ষিণের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চলে হামলা। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

যুদ্ধরত দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনাও চলছে। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়।

ইএ