যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের; ওমানে গেলেন আরাঘচি

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফরে গেছেন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবেই এই সফর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত দুই মাস ধরে দুই দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে। ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, হরমুজ প্রণালিকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এর ব্যবস্থাপনার সার্বভৌম অধিকার তাদেরই রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চুক্তি লঙ্ঘন বা ভঙ্গের ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান বর্তমান পর্যায়ে আলোচনার অনুরোধ জানায়নি। তবে তেহরানে মধ্যস্থতাকারীদের সফর গ্রহণ করা হচ্ছে।

বিমান হামলা চালিয়ে এবং ইরানের তেল রপ্তানির ওপর ছাড় প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন বাঘাই।

এএম