ওমান
হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তা; অঞ্চলে কূটনীতি ও শান্তির তাগিদ ওমানের

হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তা; অঞ্চলে কূটনীতি ও শান্তির তাগিদ ওমানের

হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক শান্তি, সংযম ও কূটনৈতিক প্রচেষ্টা জরুরি বলে জানিয়েছে ওমান। একই সঙ্গে সংঘাত বাড়ানোর যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করেছে দেশটি। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান ও ইরানি দ্বীপে ছড়িয়ে পড়ছে তেল, হুমকির মুখে সামুদ্রিক প্রাণবৈচিত্র্য

ওমান ও ইরানি দ্বীপে ছড়িয়ে পড়ছে তেল, হুমকির মুখে সামুদ্রিক প্রাণবৈচিত্র্য

ওমান উপকূলে একটি ফুটো হয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার থেকে নিঃসৃত বিশাল তেলস্তর (অয়েল স্পিল) দেশটির মূল ভূখণ্ডে পৌঁছেছে। ওমানের পরিবেশ সংস্থা গতকাল (বুধবার, ১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া এই তেলস্তর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে: কাতার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে: কাতার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এই আলোচনা এখন একটি ‘সঙ্কটময় পর্যায়ে’ রয়েছে এবং দোহা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমানের উপকূলে রুশ তেলবাহী জাহাজ থেকে তেল ছড়াচ্ছে ৪০০ বর্গকিলোমিটারে

ওমানের উপকূলে রুশ তেলবাহী জাহাজ থেকে তেল ছড়াচ্ছে ৪০০ বর্গকিলোমিটারে

ওমানের একটি প্রকৃতি সংরক্ষণ এলাকার কাছে আটকে পড়া তেলবাহী জাহাজ থেকে ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা ঢেকে গেছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) ওমান সরকার প্রথমবারের মতো এই পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমঝোতা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র; আলোচনা হবে না বলে সাফ জানালো ইরান

সমঝোতা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র; আলোচনা হবে না বলে সাফ জানালো ইরান

যুক্তরাষ্ট্র গত জুনে সই হওয়া অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘন করে চলার কারণে ওয়াশিংটনের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (রোববার, ৯ আগস্ট) তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে।

হরমুজ প্রণালি খোলার জন্য নতুন কঠোর শর্ত দিলো ইরান

হরমুজ প্রণালি খোলার জন্য নতুন কঠোর শর্ত দিলো ইরান

যুক্তরাষ্ট্র নিজেদের ‘আচরণ শোধরানো’ পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে জারি করা এক বিবৃতিতে নতুন কিছু কঠোর শর্ত সামনে আনা হয়েছে; যা কৌশলগত এই জলপথটি ঘিরে চলমান আলোচনায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি: ওমানের সঙ্গে জলপথ চুক্তি চূড়ান্তের পথে ইরান

হরমুজ প্রণালি: ওমানের সঙ্গে জলপথ চুক্তি চূড়ান্তের পথে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য প্রস্তাবিত রুটের স্থানাঙ্ক (কোঅর্ডিনেট) নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। সমঝোতা চুক্তি ছাড়াই ওয়াশিংটন কেন ওমানের দক্ষিণাঞ্চলীয় রুটকে সমর্থন দিচ্ছে, লেবাননে ইসরাইলের হামলা কেন থামাচ্ছে না এবং নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা ইরানের কোনো অর্থ কেন ছাড়ছে না—এসব বিষয় নিয়ে আগেও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান: আব্বাস আরাঘচি

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান: আব্বাস আরাঘচি

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অস্থায়ী রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান চুক্তির আশা যুক্তরাষ্ট্রের; মক্কায় সুন্নি জোটের প্রতিরক্ষা চুক্তি সই

হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান চুক্তির আশা যুক্তরাষ্ট্রের; মক্কায় সুন্নি জোটের প্রতিরক্ষা চুক্তি সই

দীর্ঘ পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বন্ধ থাকা হরমুজ প্রণালি ফের চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শিগগির একটি চুক্তির মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্পের ‘নাটকীয় কূটনীতি’ ও ইরানের অনড় অবস্থান; যুদ্ধ কোন পথে?

ট্রাম্পের ‘নাটকীয় কূটনীতি’ ও ইরানের অনড় অবস্থান; যুদ্ধ কোন পথে?

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে যাচ্ছে বলে ফের আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় এটি খুব শিগগির শেষ হতে যাচ্ছে। তারা আর বেশিদিন লড়তে পারবে বলে মনে হয় না।’ তার দাবি, তিনি নিজেই তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন এবং সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে পেট্রোলের দাম কমবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরান আর বেশিদিন লড়তে পারবে না, দাবি ট্রাম্পের

ইরান আর বেশিদিন লড়তে পারবে না, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে বলে বিশ্বাস করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংঘাত আর বেশিদিন স্থায়ী হবে বলে তিনি মনে করেন না। ইরানের সামরিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি খুব শিগগির শেষ হতে যাচ্ছে। তারা আর বেশিদিন লড়তে পারবে বলে মনে হয় না।’ ডেইলি সাবাহের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব, হরমুজে নিয়ন্ত্রণ চাইছে তেহরান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব, হরমুজে নিয়ন্ত্রণ চাইছে তেহরান

পাঁচ মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে তেহরান। গতকাল (বুধবার, ৫ আগস্ট) একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র ও দুজন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। এটি এখন পর্যন্ত ইরানকে দেয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।