তাদের অভিযোগ বারের দরজাগুলো তালাবদ্ধ ছিলো এবং জরুরি নির্গমন পথ চিহ্নিত করার কোনো সাইনবোর্ডও ছিলো না। এমন অবহেলার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে থাই পুলিশ।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বারের মঞ্চের কাছে সাজসজ্জার কাজে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এটিকে সতর্কতার অভাব এবং কর্তৃপক্ষের নিরাপত্তার প্রতি অবহেলা নিদর্শন বলে মন্তব্য করেছেন পুলিশ জেনারেল কিটিরাট ফানপেট।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ ৭০ জনেরও বেশি মানুষ। যাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশংকাজনক।





