‘আগে গুলি ছুড়ে ইরান বড় ভুল করেছে’, হোয়াইট হাউসে বললেন ট্রাম্প

ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদিকে স্বাগত জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘আগে গুলি ছুড়ে’ বড় ধরনের ভুল করেছে। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমি তাদের একটি চুক্তিতে আসার সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু তারাই আগে গুলি ছুড়েছে এবং এটি ছিল একটি বড় ভুল। আমরা তাদের ওপর চরম আঘাত হানছি।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অধিকাংশ সামরিক সক্ষমতা ইতিমধ্যে ধ্বংস করে দেয়া হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে নিজের আগের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি আন্তর্জাতিক নৌপথে ‘ফি বা শুল্ক’ আদায়ের ধারণাটি পছন্দ করেন না।

উল্লেখ্য, গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন যে হরমুজ প্রণালির নিরাপত্তার বিনিময়ে পণ্যবাহী জাহাজে ২০ শতাংশ শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র। তবে আজ তিনি জানান, উপসাগরীয় দেশগুলো তাকে ভিন্নভাবে প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে যে তারা ফি দেয়ার বদলে যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। আমি ফি আদায়ের চেয়ে এই পদ্ধতিতে বিনিয়োগকে বেশি স্বাগত জানাই।’

সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির সুরক্ষা নিশ্চিত করার বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।


এএম