‘আমাদের ওপর হামলা হলে কড়া জবাব দেয়া হবে’; ইরানকে নেতানিয়াহুর সতর্কতা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি নতুন করে তার দেশে কোনো হামলা চালায়, তবে ইসরাইল অত্যন্ত শক্তিশালীভাবে তার পাল্টা জবাব দেবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে এক সম্মেলনে বলতে শোনা যায়, ‘আমি ইরানের নেতাদের বলছি, আমাদের ওপর হামলা চালিয়ে সব শান্ত থাকবে এমনটা আশা করবেন না।’

তিনি আরও যোগ করেন, ‘সেই দিন শেষ হয়ে গেছে যখন কেউ আমাদের ওপর আঘাত করতো আর আমরা পাল্টা চূড়ান্ত আঘাত হানতাম না।’

এএম