ইরান-হুথি হুমকিতে জ্বালানি সংকটের শঙ্কা; তেলের দাম বাড়লো ১ শতাংশের বেশি

অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক
বিদেশে এখন
0

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়া এবং লোহিত সাগরের তেল সরবরাহ পথ বন্ধ করতে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে ইরানের নির্দেশ দেয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর জেরেই জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিনিচ মান সময় ১৩টা ২০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮৮ ডলারে পৌঁছায়। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন:

এক্সনেসের আর্থিক বাজার কৌশলবিদ প্রধান ওয়ায়েল মাকারেম বলেন, ‘হরমুজ ও বাব-এল-মান্দেব প্রণালিতে একসঙ্গে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বহুগুণ বেড়ে যাবে। এতে ট্যাংকারের সংকট তৈরি হবে এবং বিমার প্রিমিয়ামও বৃদ্ধি পাবে।’

তিনজন নাম প্রকাশ না করা সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তবে হামলা চালিয়ে লোহিত সাগরের তেল সরবরাহ পথ বন্ধ করে দিতে প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বলেছে ইরান।

এএম