নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা; গ্রেপ্তার নিয়ে আইনি পরামর্শে মামদানি

নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি
বিদেশে এখন
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। তার এ সফরকে কেন্দ্র করেই কড়া মন্তব্য করলেন মেয়র মামদানি। তিনি উল্লেখ করেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, যাকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযুক্ত করেছে।’

একটি মার্কিন সংবাদমাধ্যমকে মেয়র জানান, নেতানিয়াহুর মতো একজন বিদেশি নেতাকে গ্রেপ্তারের জন্য তার নিয়ন্ত্রণাধীন নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেয়ার আইনি এখতিয়ার তার আছে কি না, তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন। এ বিষয়ে আইনি পথ খুঁজে বের করতে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে ‘সক্রিয় আলোচনায়’ রয়েছেন বলে জানান।

এএম