আজ (রোববার, ১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, ‘আমরা সব মার্কিন নাগরিককে বিমানবন্দর বা নৌবন্দর উভয় এলাকাতেই ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি।’ তবে সম্ভাব্য এই হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
এ বিষয়ে জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এই নিরাপত্তা সতর্কতা এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে এবং এর পাল্টা জবাবে তেহরানও জর্ডানসহ আঞ্চলিক বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা এমন এক প্রেক্ষাপটে ঘটছে, যখন গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল।





