গতকাল (শনিবার, ৭ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরসংলগ্ন রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সোনিয়া নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবার ঘিরে আট থেকে দশজনের একটি দল তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে, পরে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।





