পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলায় নিহত প্রত্যেক মার্কিন সেনার প্রাণের বিনিময়ে ইরানকে গুণতে হবে কয়েক গুণ মাশুল, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জবাবে, যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এরইমধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে ফের হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের। এর মধ্য দিয়ে নতুন মাত্রা নিলো যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত।





