হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাশের টায়ারগার্টেন পার্কে পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি নিয়ে গাছের সাথে ধাক্কা খাওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় চালক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একে 'ভয়ঙ্কর আচরণ' আখ্যা দিয়ে ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।





