গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবেই এই হামলা চালানো হয়েছে।
সারে বলেন, ‘আমরা সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা ও পয়েন্টে ড্রোন দিয়ে আঘাত হেনেছি।’
তবে এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।





