কানাডায় মার্কিন দূতাবাসের কাছে আবারও গোলাগুলি

কানাডায় মার্কিন দূতাবাস
বিদেশে এখন
0

চার মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কানাডায় মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (সোমবার, ২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে টরোন্টোর দূতাবাস ভবনটির বাইরে প্রথমে গুলির শব্দ শুনতে পান সেখানে নিয়োজিত এক কর্মকর্তা।

এসময় ঘটনাস্থল থেকে একটি লাইসেন্স প্লেটবিহীন গাড়ি দ্রুত পালিয়ে যায়। পরে দূতাবাস এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হামলার কারণ ও উদ্দেশ্যে অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এর আগে গত মার্চে টরোন্টোর মার্কিন দূতাবাসের সামনে গোলাগুলির ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

জেআর